Sep 27, 2025
প্রেস বিজ্ঞপ্তি
ইডিজিই এবং বিসিসি প্রতিনিধি দলের আরআইসি পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত রিসার্চ এ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি) কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেছে এনহেনসিং ডিজিটাল গভর্নমেন্ট এ্যান্ড ইকনোমি (ইডিজিই) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় চলমান এসব প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং আরআইসি লিডারশিপ কমিটির (আরএলসি) প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, পরীক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, আরআইসির পরিচালক অধ্যাপক মাসুম শাহরিয়ার, সিএসই বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান এবং সরকারের আইসিটি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মইনুল হক, বিসিসি’র পরিচালক একেএম শাহনাওয়াজ, ইডিজিই এবং বিসিসি’র কো-অর্ডিনেটর আহমেদ আল কবির, প্রজেক্ট ম্যানেজার সৈয়দ নাজমুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আগত প্রতিনিধি দলকে বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন গবেষণা প্রকল্পের কার্যক্রম আরআইসি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য আরআইসির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরআইসি গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ দেয়ায় বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ