Sep 22, 2025
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্থান করে নেওয়ায় উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্টানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার-এর র্যাঙ্কিংয়ে পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি পৃথিবীর সেরা গবেষকদের তালিকা স্টানফোর্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রকাশ করা হয়।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্থান করে নেওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। শিক্ষা ও গবেষণায় এই ধারাবাহিক অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি করেছে। উপাচার্য আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেশ-বিদেশে আরও সম্মানে ভূষিত হবেন। তিনি শিক্ষক-গবেষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন