‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত \ সমাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
Dec 02, 2025
Dec 02, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত \
সমাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য
-জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ ডিসেম্বর ২০২৫
নেপাল সোসাইটি অফ ইঞ্জিনিয়ারিং জিওলোজি এবং আইএ-ইজি বাংলাদেশ ন্যাশনাল গ্রুপের যৌথ আয়োজনে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকাল দশটায় এ কনফারেন্স উদ্বোধন করেন। এ সময় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, সামাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য। এটা জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং জাতীয় দৃষ্টিভঙ্গির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। উপাচার্য আশা করেন ভূ-বিজ্ঞান গবেষণা স্থিতিস্থাপক এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে। উপাচার্য কনফারেন্সের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মান্নান। আইএ-ইজি বাংলাদেশ গ্রুপের আহ্বায়ক অধ্যাপক ড. এ. টি. এম. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাবেত আলী, আইএ-ইজি’র মহাসচিব মোহাম্মদ ফিরোজ আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব প্রবন্ধে বাংলাদেশের জলবায়ূ পরিবর্তন, ভূমিধ্বস, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ সমূহের প্রভাব এবং এ সম্পর্কিত নানাদিক তুলে ধরা হয়। কনফারেন্সে অনলাইনে যোগ দিয়ে বক্তব্য রাখেন গ্রীসের এথেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. ভ্যাসিলিস পি. ম্যারিনস (Prof. Dr. Vasillis P. Marinos), চায়না একাডেমি অফ সায়েন্সেস এর অধ্যাপক ড. ফাকুয়ান উ (Prof. Dr. Faquan Wu), অধ্যাপক ড. শ্যানজিন কিউ (Prof. Dr. Shengwen Qi) এবং নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রঞ্জন কুমার দাহাল (Dr. Ranjan Kumar Dahal) । কনফারেন্সে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও নেপালের যৌথভাবে আয়োজনে গত ২৭-২৯ নভেম্বর নেপালে ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলনের প্রথম সেশন অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত), জনসংযোগ অফিস

Recent Press Releases
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য