সেল জেনেটিকস এন্ড প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবের ধানের গবেষণা প্লট পরিদর্শন
Nov 10, 2026
প্রেস বিজ্ঞপ্তি
সেল জেনেটিকস এন্ড প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবের ধানের গবেষণা প্লট পরিদর্শন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেল জেনেটিকস এন্ড প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবের গবেষণা কার্যক্রমের আওতায় রোপন করা ধানের প্লট ও ধান কাটার কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। আজ সকাল সাড়ে নয়টায় উপ-উপাচার্য (শিক্ষা) এ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত (ডিন) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মো. জাহিদুল ইসলাম, জেনেটিকস এন্ড প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েলসহ বিভাগের শিক্ষকবৃন্দ, সুপ্রীম সীড কোম্পানীর ডিরেক্টর (টেকনিক্যাল) ড. মো. আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক মো. শামসুদ্দোহা, রিসার্চ কো-অর্ডিনেটর ড. উম্মে সিরাজুম মনিরাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুন ২০২৬ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় গবেষণা, কৃষি উদ্ভাবন, বীজ প্রযুক্তি, ফসল উন্নয়ন, জৈবপ্রযুক্তি, প্রশিক্ষণের সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে এ ধান রোপন করা হয়।
 
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক ( ভারপ্রাপ্ত)
Recent Press Releases