নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক আয়োজিত ছাত্রীদের আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন
Nov 27, 2025
Nov 27, 2025
প্রেস বিজ্ঞপ্তি
নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক আয়োজিত ছাত্রীদের আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক প্রথমবারের মতো ছাত্রীদের জন্য আয়োজিত আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্বোধন করেছেন। আজ সকাল সাড়ে দশটায় উপাচার্য প্রধান অতিথি হিসেবে নব নির্মিত মাঠ ও প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমরা অসম্পূর্ণ ছিলাম, নারী শিক্ষার্থীদের জন্য এ খেলার মাঠ আমাদের পূর্ণতা এনে দিয়েছে। উপাচার্য শারীরিক শিক্ষা অফিসের পাশাপাশি নারী শিক্ষার্থীরাদেরও তাদের মাঠের যত্ন নিতে বলেন। তিনি নারী শিক্ষার্থীদের তাদের প্রয়োজন অনুযায়ী শারীরিক কসরত করারও পরামর্শ দেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ থাকবেন এবং তাদের বিকাশ ও উৎকর্ষতা বাড়বে বলে মন্তব্য করেন উপাচার্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসান, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরন, সহ ক্রীড়া সম্পাদক ফারহানা আক্তার লুবনাসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য