Sep 21, 2025
প্রেস বিজ্ঞপ্তি
৫৪-তম ব্যাচে ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫৪-তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আজ ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের নির্ধারিত আবসিক হলে উঠেছে এবং সকালে আবাসিক হল থেকে তারা নিজ নিজ বিভাগ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন (প্রবেশিকা) অনুষ্ঠান এবং প্রথম ক্লাসে যোগদান করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নবীন শিক্ষাথীর্দের স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
উপাচার্য আজ তাঁর অভিনন্দন বার্তায় বলেন, আবাসিক হলগুলোতে নবাগত সকল শিক্ষার্থীর সিটের ব্যবস্থা করতে পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। দীর্ঘ দিন ধরে গণরুমের যে অপসংস্কৃতি ছিল, তা বিগত শিক্ষাবর্ষ থেকে বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে দূর করতে পেরেছে। শিক্ষার্থী-শিক্ষক হল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। উপাচার্য বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁর প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। আবাসিক হলে এবং এ্যাকাডেমিক ভবনগুলোতেও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে তাঁর প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় হবে সহাবস্থানের নিরাপদ আশ্রয়স্থল। উপাচার্য নবীন-প্রবীণ সকল শিক্ষার্থীকে এতদবিষয়ে অঙ্গীকারাবদ্ধ থেকে লেখা-পড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একযোগে চলার আহ্বান জানান।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন