Mar 04, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৪ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সহযোগিতায় ১৬ দিনব্যাপী Geospatial Data Analysis and Management শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল এগারোটায় অুনষ্ঠিত হয়েছে পুরাতন প্রশাসনিক ভবনের আইকিউএসি এবং আইআরএ-এর যৌথ শ্রেণীকক্ষে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, প্রযুক্তিগত দক্ষতা হিসেবে জিআইএস বিষয়ে প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। যুগের চাহিদা অনুযায়ী জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানসহ বিভিন্ন কাজে জিআইএস-এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা পেশাগত জীবনে জিআইএস দক্ষতা ব্যবহার করে উপকৃত হবেন বলে উপ-উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, ইডিজিই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. এনামুল কবির, প্রশিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর প্রশাসনিক কর্মকর্তা (আইটি) কৃষ্ণ প্রসাদ মন্ডল।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ