Feb 08, 2026
জরুরি প্রেস বিজ্ঞপ্তি
জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান সম্প্রতি গণমাধ্যমে ‘‘জাকসু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং দেখেছি’’ শীর্ষক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে জাকসু’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য হলো ‘জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য সত্য নয়’। জাকসু নির্বাচন নিয়ে নির্বাচন চলাকালীন কোনো প্রার্থীর পোলিং এজেন্ট এবং উপস্থিত শতাধিক গণমাধ্যম প্রতিনিধি এ ধরনের অভিযোগ উত্থাপন করেননি। তবে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচন নিয়ে কয়েকটি অভিযোগ পাওয়ায় তা নিষ্পত্তির লক্ষ্যে উপাচার্য ও জাকসু’র সভাপতি গঠনতন্ত্র মোতাবেক একটি আপিল বোর্ড গঠন করেছিলেন এবং উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণরূপে নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের অবগত করা হয়। এর ফলে দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, অভিযোগ জমা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান কোনো লিখিত অভিযোগ দায়ের না করে বিভিন্ন গণমাধ্যমে জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখেছি বলে যে বক্তব্য দিয়েছেন, তা শুধু অগ্রহণযোগ্যই নয়, অপ্রত্যাশিত ও দুঃখজনক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ়ভাবে জানাচ্ছে যে, জাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জাকসু নির্বাচন নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ সংশ্লিষ্ট সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা করে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত