Aug 10, 2026
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
উদ্বোধনী খেলায় পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ জয়ী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ আগস্ট ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উভয় দলের শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, আমি দু’টি বিভাগ ও শিক্ষার্থীদের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। প্রতিযোগিতায় খেলোয়াড়গণ শৃঙ্খলার সাথে ভালো খেলা উপহার দেবে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের খেলাধূলাকে এগিয়ে নিয়ে যাবে বলে উপ-উপাচার্য (প্রশাসন) আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জাকসু ভিপি এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগকে হারিয়ে জয়লাভ করে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন