Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
Aug 29, 2026

প্রেস বিজ্ঞপ্তি

Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৯ আগস্ট ২০২৬

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আজ সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেমিনারের উদ্বোধন করেন। 

 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে রক্ষা করতে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। তাই প্রকৃত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অবশ্যই মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে। এছাড়া মানুষ, প্রাণী, উদ্ভিদজগৎ ও প্রকৃতির সমগ্র জীবন্ত অংশের স্বার্থ ও অধিকারকে সমানভাবে রক্ষা করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঞা, সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, সদস্য-সচিব ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূতাত্ত্বিক বিজ্ঞান এ্যালুমনাই এ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের সায়েন্টিফিক সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases