Sep 09, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্ভাবনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিই আমাদের দেশের ভবিষ্যৎ। বর্তমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তরুণ গবেষকদের আরও প্রোডাক্টিভ হতে হবে। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই আয়োজনের মাধ্যমে এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরবে।
আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের (আরআইসি) এর উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের (আরআইসি) প্রধান সমন্বয়ক ও ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার বক্তব্য রাখেন। প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের ২৬টি উদ্ভাবনী প্রকল্প তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী ঘুরে দেখেন। এই প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৬টি প্রকল্প আগামী ১২-১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তাদের প্রকল্প তুলে ধরবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ