Apr 08, 2026
প্রেস বিজ্ঞপ্তি
হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের
দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৮ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে হায়ার এডুকেশন অ্যকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) উপ-প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ জন তরুণ গবেষকের কারিগরি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, গবেষণা প্রশিক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের এই সমন্বিত প্রচেষ্টা আমাদের জন্য একটি অনন্য মাইলফলক| তিনি বলেন, মানুষের অস্তিত্বের স্বার্থে জীববৈচিত্র্য সংরক্ষণ করা এখন সময়ের দাবি। কারণ মানুষই প্রতিনিয়ত মূল্যবান জীববৈচিত্রের ভারসাম্যপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত করছি। উপ-উপাচার্য চলমান প্রকল্পের আওতায় প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের এই সম্মিলিত উদ্যোগ একটি 'সেন্টার অব এক্সেলেন্স' হিসেবে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এবং হিট উপ-প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট সাব প্রজেক্ট ম্যানেজার (এএসপিএম) অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিট উপ-প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ২০ জন করে মোট ৬০ জন তরুণ গবেষককে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে। প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্যায়ে জীববৈচিত্র্য গবেষণা পদ্ধতির ওপর দুই দিনব্যাপি আবাসিক প্রশিক্ষণ প্রদান হবে। দ্বিতীয় দফায় প্রশিক্ষণে আলোচিত গবেষণা পদ্ধতিসমূহ চট্টগ্রামের হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রয়োগের জন্য পাঁচ দিনব্যাপি ‘ন্যাচার ক্যাম্প’ আয়োজিত হবে। ন্যাচার ক্যাম্পে মাঠপর্যায়ের সংগৃহীত তথ্য-উপাত্তের বিশ্লেষণ পদ্ধতি ও সংশ্লিষ্ট ইকোলজিক্যাল মডেল সম্পর্কে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে জ্ঞান লাভ করবে। এ ছাড়া প্রতিবছর বনাঞ্চলের আশেপাশে বসবাসকারী ১০ জন স্থানীয় তরুণকে মাঠপর্যায়ের গবেষণায় নিযুক্ত করে তাদেরকে ‘প্যারাবায়োলজিস্ট’ হিসেবে গড়ে তোলা হবে। প্রকল্পের আওতায় প্রাণ-প্রকৃতি রক্ষায় বন নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভা, সেমিনার আয়োজন এবং প্রকৃতি বিষয়ক বই, পোস্টার, লিফলেট প্রকাশ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন