Feb 21, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ ফেব্রুয়ারি ২০২৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর আগে উপাচার্য শহিদ মিনারের পাদদেশে শহিদ দিবসের পতাকা ও উপ-উপাচার্য (শিক্ষা) বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। শহিদ দিবসের পতাকা উত্তোলন এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপাচার্যের সাথে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ শিক্ষক, জাকসু নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, জাকসু, জাবি সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামসহ পেশাজীবী সংগঠন এবং ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। দিবসটি উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র সন্ধ্যায় শহিদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দিবসটি উপলক্ষে শহিদ মিনার, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোতিার আয়োজন করা হবে। মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি পরিচালক (ভারপ্রাপ্ত)
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য
- Insights from Recent Measles Outbreak in Bangladesh: Strengthening Scientific Response & National Preparedness শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ