Apr 28, 2026
প্রেস বিজ্ঞপ্তি
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের শিক্ষকদের মধ্য বিগত বছরে (২০২৫ সালে) সর্বোচ্চ সংখ্যক গবেষণার জন্য ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রক্ষিত শিক্ষকদের হালনাগাদ করা গবেষণা সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে এ পুরস্কার প্রদান করা হয়। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের আয়োজনে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে মিজানুর রহমানের হাতে এ সম্মাননা স্মারক ও অর্থের চেক তুলে দেওয়া হয়। বেলা এগারোটায় অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম। অনুষ্ঠানে এ ট্রাস্টের প্রবর্তনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীন বলেন, বিগত ২০০১ সাল্ থেকে এই ট্রাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের এবং কলা ও মানবিকী অনুষদের শিক্ষকদের মধ্যে পালাক্রমে সর্বাপেক্ষা অধিকসংখক মানসম্পন্ন গবেষণা-প্রকাশনার জন্য পুরস্কার বিতরণ করে আসছে। এই ট্রাস্ট ফান্ডের পুরস্কার প্রবর্তনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বেশ কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে শিক্ষা-গবেষণায় প্রশিক্ষণ দেয়ার সুযোগ হয়েছিল আমার। এক পর্যায়ে আমাদের মধ্যে একটা বোধের উদয় হলো যে, কলা ও মানবিকী অনুষদের এবং সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের গবেষণা ও প্রকাশনায় প্রণোদনা দরকার। এই বোধ থেকেই এই ধরনের পুরস্কার-প্রণোদনার আয়োজন। পুরস্কারের জন্য শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে আমরা খুব সাধারণ, প্রয়োগযোগ্য গবেষণা-প্রকাশনার পরিমাণগত বা সংখ্যাগত quantative মাপকাঠি ব্যবহার করি। কোনো গবেষণা প্রকাশনার গুণগত মান বিচার করতে আমরা সমর্থ নই। আমরা প্রতি ইংরেজি বছরের ৩১ ডিসেম্বব তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রক্ষিত শিক্ষকদের গবেষণা-প্রকাশনার তালিকা থেকে তথ্য সংগ্রহ করি এবং নির্দিষ্ট ছক অনুসরণ করে বিশ্লেষণ করি। এই বিশ্লেষণ অনুযায়ী এ বছর সর্বাপেক্ষা অধিক সংখক গবেষণা-প্রকাশনা করার জন্য আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কারের জন্য মনোনীত হন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব