Sep 07, 2025
প্রেস বিজ্ঞপ্তি (শোকবার্তা)
লেখক-গবেষক, প্রগতিশীল রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি, লেখক-গবেষক ও প্রগতিশীল রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, বদরুদ্দীন উমর প্রগতিশীল রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও গবেষক হিসেবে জীবনের শেষ সময় পর্যন্ত রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা বুদ্ধিজীবীকে হারলো। বদরুদ্দীন উমর তাঁর গবেষণা ও সৃষ্টি কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, বদরুদ্দীন উমর আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ