ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
Feb 02, 2026
Feb 02, 2026
প্রেস বিজ্ঞপ্তি
ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০ এবং ২০২১ সালের স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।
এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীগণ মেধার যে স্বাক্ষর রেখেছেন, কর্মজীবনেও তাঁরা সফলতার মধ্য দিয়ে নিজের ও বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করবেন। উপাচার্য বলেন, এই মেধার পাশাপাশি নৈতিক মানুষ হতে হবে এবং নৈতিকভাবে আলোকিত কাজই হবে তাদের জীবনের অংশ। উপাচার্য মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখার অঙ্গীকার থাকা, ইতিবাচক চিন্তা এবং নিজের কর্মকাণ্ডে স্ববিরোধমুক্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন্স কমিটির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।
অনুষ্ঠানে ২০২০ এবং ২০২১ সালে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউিটে স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্তদের থেকে ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং একই সালের প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউটের সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্তদের থেকে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত