Aug 31, 2025
প্রেসবিজ্ঞপ্তি (শোকবার্তা)
গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আলম খানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩১ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আলম খানের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অধ্যাপক ড. নুরুল আলম খান রবিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. নুরুল আলম খানের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষাবিদকে হারালো। শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম খানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. নুরুল আলম খান ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে যোগদান করেন এবং ২০০৭ সালে তিনি অবসর গ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত