Jul 20, 2025
প্রেস বিজ্ঞপ্তি (শোক বার্তা)
শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ জুলাই ২০২৫
প্রথিতযশা শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের (৮০) মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা শিল্পী ও ভাস্করকে হারালো। তিনি তাঁর সৃষ্টি কর্মের মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন। উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পী হামিদুজ্জামান খানের আত্মার সম্পর্ক রয়েছে। তিনি এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সংশপ্তক’নির্মাণ করেছেন। উপাচার্য শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃতু্যবরণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ