Jun 30, 2025
প্রেস বিজ্ঞপ্তি
প্রগ্রেস অন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ইনোভেশন রিসার্চ প্রজেক্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ জুন ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ‘প্রগ্রেস অন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ইনোভেশন রিসার্চ প্রজেক্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, উন্নয়ন হতে হবে সমাজের সকল শ্রেণির মানুষের জন্য। আমাদের গবেষণায়ও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের গবেষকসহ, শিক্ষা, স্বাস্থ্য বিষয়কে অর্ন্তভুক্ত করতে হবে। উপাচার্য আরও বলেন, গবেষণায় ভালো ফলাফল পেতে গবেষকদের পর্যাপ্ত সময় দিতে হবে এবং গবেষণা বাস্তবমুখী করতে ইন্ডাস্ট্রি ও এ্যাকাডেমির মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে। আজ সকাল দশটায় রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের (আরআইসি) আয়োজনে বিশ্ববদ্যিালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, এনহ্যান্স ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রজেক্ট ম্যানেজার সৈয়দ নাজমুল করিম। স্বাগত বক্তব্য দেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের (আরআইসি) প্রধান সমন্বয়ক ও ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আরআইসি’র অর্ন্তভুক্ত সাব-প্রজেক্ট কমিটির ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় দু'টি টেকনিক্যাল সেশনে গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধের অগ্রগতি তুলে ধরেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ