Feb 24, 2025
প্রেস বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্বেগ ও নিন্দা প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আজ এক বার্তায় উপাচার্য বিস্ময় প্রকাশ করে বলেন, একজন বরেণ্য শিক্ষাবিদ ও সম্মানিত উপাচার্যকে প্রকাশ্যে লাঞ্ছিত, অপমানিত করা কোনোভাবেই কাম্য নয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মনে করেন, উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করা ফৌজদারি অপরাধ। উপাচার্য বলেন, ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বতর্মান অন্তর্বর্তী সরকার দেশের সৎ ও বরেণ্য শিক্ষাবিদের বাছাই করে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপাচার্যগণ অভ্যুত্থানের চেতনা ধারণ ও তা বাস্তবায়নে যখন দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে উপাচার্যের ওপর এই হামলা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার শামিল।
তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। একইসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো সমস্যা অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ প্রদান করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন