জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Dec 11, 2024
Dec 11, 2024
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১১ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ সকাল দশটায় স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) ও স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান হলো স্কুল ও কলেজ। অত্র অঞ্চলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সেরা হবে, এটি সকলে প্রত্যাশা করেন। এই প্রত্যাশা পূরণে সকলকে এক যোগে কাজ করতে হবে। স্কুল ও কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৈরি হয়। পরবর্তীতে তাদেরকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিক থেকে বিবেচনা করলে স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী তৈরির আসল কারিগর। তিনি আরও বলেন, স্কুল ও কলেজ হতে হবে সেন্টার অব এক্সিলেন্স-এর একটি অংশ এবং সকলের আন্তরিক সহযোগিতায় স্কুল ও কলেজ সে লক্ষ্যে পৌঁছাবে। স্কুল ও কলেজের সর্বত্রই চমৎকার অ্যাকাডেমিক পরিবেশ তৈরি করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন উপ-উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভূঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট অতিথিবৃন্দ।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য
- Insights from Recent Measles Outbreak in Bangladesh: Strengthening Scientific Response & National Preparedness শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত