Jul 16, 2025
প্রেস বিজ্ঞপ্তি
নতুন করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা জুলাই-আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করবেন -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ জুলাই ২০২৫
জুলাই শহিদ দিবস উপলক্ষে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-২৪ স্মৃতি সড়ক’ -এর নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘আজ ১৬ জুলাই শহিদ আবু সাঈদের পক্ষ থেকে আমাদের সকলকে জাগিয়ে তোলার পুনঃআহ্বান জানানোর দিন। উপাচার্য বলেন, নতুন করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা জুলাই-আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করবেন। এজন্য নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। উপাচার্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রাথমিক শর্ত হিসেবে স্বপ্নের জাহাঙ্গীরনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫’ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে বেলা ১২টায় নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এরআগে সকাল ১১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শোক ও সম্প্রীতি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভনের সামনে গিয়ে শেষ হয়। এখানেই উপাচার্য ‘জুলাই-২৪ স্মৃতি সড়ক’ হিসেবে উপাচার্যর্ বাসভবন থেকে চৌরঙ্গী পর্যন্ত সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন।
এছাড়াও জুলাই শহিদ দিবস উপলক্ষে আজ বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জুলাই গণঅভু্যত্থানে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
কালরাত্রি, ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণ, ব্লাক আউট
এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত
গতকাল ১৫ জুলাই, ২০২৫ তারিখে কালরাত্রি উদযাপন উপলক্ষে উপাচার্যের বাসভবনের সামনে জমায়েত, ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণ, ব্লাক আউট ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। উপাচার্য ডকুমেন্টারি প্রদর্শনী উদ্বোধন করেন। রাত ১২টায় ব্লাক আউট এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবতীর্তে ছাত্র-জনতার গণঅভু্যত্থানে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষাথীর্গণ তাদের স্মৃতি তুলে ধরেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ