Jul 14, 2025
প্রেস বিজ্ঞপ্তি
JULY WOMEN’S DAY পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ জুলাই ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভু্যত্থান পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষে JULY WOMEN’S DAY পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ থেকে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই-আগস্টের দিনগুলোতে আমাদের নারীরা আমাদের পথ দেখিয়েছে। সারা বাংলাদেশেই নারীদের অবদান জুলাই-আগস্ট আন্দোলনেকে প্রভাবিত করেছে। উপাচার্য জুলাই-আগস্টে নারী শিক্ষার্থীদের অবদান স্মরণ করতে বৃহৎ পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান। উপাচার্য আরও বলেন, মানবহত্যা, ধর্ষণসহ ৫ আগস্টের পর যেসব মানবতাবিহীন কাজ লক্ষ্য করা যাচ্ছে, এজন্য জুলাই-আগস্টে ছাত্র, শিক্ষক সকলে আন্দোলন করেননি। উপাচার্য এসব অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। উপাচার্য বলেন, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাড়াব। সমাবেশে জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রী প্রাপ্তি তাপসী’র সঞ্চালনায় জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীরা বক্তব্য রাখেন। তাছাড়াও জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ আলিফ আহম্মেদ সিয়ামের মাতা বক্তব্য রাখেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন হল প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন