Jun 17, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস পরিচালিত Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আজ বেলা সাড়ে বারোটায় অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান ডিজিটাল যুগে কেবল কারিগরি দক্ষতা অর্জনই যথেষ্ট নয়; বরং নির্ভরযোগ্য তথ্যের উৎস খুঁজে বের করার সক্ষমতা অর্জন এবং সাইবার পরিসরে ব্যাক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং ও জরুরি। তিনি বলেন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করতে হবে। এটা না করতে পারলে আমাদের সকল প্রযুক্তিগত দক্ষতা, শ্রম ও অর্জন বৃথা যেতে পারে। উপাচার্য আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে স্মার্ট কৃষির প্রসার ও নিরাপত্তার মতো জায়গায় এআই-এর কৌশলগত ও যথোপযুক্ত ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখতে পারব। উপাচার্য শিক্ষার্থীদের চাকরির বাজারে টিকে থাকা ও সফল হওয়ার জন্য সফট স্কিল অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, ইসরি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাদি ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
- কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত