Jul 02, 2026
প্রেস বিজ্ঞপ্তি
ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে গতকাল বিকেলে এ মাঠ উদ্বোধন করেন। মাঠটি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল ও জুলাই ২৪ জাগরণী হলের মাঝখানে অবস্থিত।
মাঠ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য খেলার মাঠ উদ্বোধন করার মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ হলাম। নারী শিক্ষার্থীদের জন্য পৃথক এ খেলার মাঠ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়াক্ষেত্র তৈরিতে পূর্ণতা পেলাম। উপাচার্য শারীরিক শিক্ষা অফিসের পাশাপাশি নারী শিক্ষার্থীরাদেরও তাদের মাঠের যত্ন নেওয়ার আহ্বান জানান। তিনি নারী শিক্ষার্থীদের তাদের প্রয়োজন অনুযায়ী শারীরিক কসরত করারও পরামর্শ দেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ থাকবেন এবং তাদের বিকাশ ও উৎকর্ষতা বাড়বে বলে উপাচার্য মন্তব্য করেন।
মাঠ উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, উপ-পরিচালক দেবব্রত পাল, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরনসহ জাকসু নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তী ছাত্রীদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন