জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
Jun 21, 2026
Jun 21, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট, ইন্ড্রাসট্রিয়াল ডিজাইনস এ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। বেলা বারোটায় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ^বিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ডিপিডিটি-এর পক্ষে প্রতিষ্ঠানটির মহা-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং টেকনোলজি ট্রান্সফার অফিসের প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষকগণ ডিপিডিপি-এর সঙ্গে যৌথ গবেষণা, গবেষণার স্বত্ব সংরক্ষণ, গবেষণাপত্র ও ফলাফল প্রচার ইত্যাদি ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- জাবিতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দক্ষিণ কোরিয়া
- সেল জেনেটিকস এন্ড প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবের ধানের গবেষণা প্লট পরিদর্শন
- Law and Global Politics: Addressing Power Structure in Forming and Developing International Law শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিন কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও ডাক টিকিট প্রদর্শনী
- Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন