Dec 22, 2025
প্রেস বিজ্ঞপ্তি
'বি' ও 'ই' ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির 'বি' ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং 'ই' ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সমাজবিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
'বি' ইউনিটের ছাত্রদের ১৬৩টি এবং ছাত্রীদের ১৬৩টি
আসনের বিপরীতে ৮ হাজার ৮০১জন ছাত্র এবং ১১ হাজর ৭৮৪ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন।
আজ সকাল থেকে ৩ শিফটে এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
'ই' ইউনিটের ছাত্রদের ১০০টি এবং ছাত্রীদের ১০০টি আসনের বিপরীতে ৫ হাজার ৯২৯ জন ছাত্র এবং ৫ হাজার ৬৮৪ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন। আজ দুপুরে ২ শিফটে 'ই' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আগামীকাল ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে 'সি-১' ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং 'ডি' জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কলা ও মানবিকী অনুষদের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ছাত্রদের ৩২টি ও ছাত্রীদের ৩২টি আসনের বিপরীতে ১ হাজার ৫৬৯ জন ছাত্র ও ২ হাজার
১৫৬ জন ছাত্রী আবেদন করেছেন। জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের ১৫৫টি ও ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে ২৯ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৩ জন ছাত্রী আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য