Mar 20, 2025
জরুরি প্রেস বিজ্ঞপ্তি
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছবি হোয়াটস্অ্যাপ-এ ব্যবহার করে ০১৩০৩৫০১৮৮৫
নম্বর থেকে জনৈক ব্যক্তির নানা ধরনের আপত্তিকর মেসেজে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ মার্চ ২০২৫
সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছবি ব্যবহার করে হোয়াটস্অ্যাপ-এ ০১৩০৩৫০১৮৮৫ নম্বর থেকে জনৈক ব্যক্তি অর্থ চাওয়াসহ নানা ধরনের আপত্তিকর মেসেজ পাঠাচ্ছে। উক্ত মোাবাইল নম্বরটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নয়। জনৈক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে উপাচার্যের সুনাম-ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা থেকে এই ঘৃণ্য কাজটি করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে, পঞ্চগড়ে অবস্থানকারী কেউ একজন এই নিন্দনীয় কাজটি করছেন।
অপরাধীকে শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে এ ব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লিখিত নম্বর থেকে ফোনকলে কিংবা মেসেজে আগত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন