শাওন মাহমুদ ডায়ানা অ্যাওয়ার্ড লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
Dec 07, 2024
Dec 07, 2024
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
শাওন মাহমুদ ডায়ানা অ্যাওয়ার্ড লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওন মাহমুদ ডায়ানা অ্যাওয়ার্ড লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, শাওন মাহমুদ-এর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও সম্মানের। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ সম্মাননা তাকে বিজ্ঞান শিক্ষার বিস্তার, উদ্ভাবনী কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবে। উপাচার্য তার অভিনন্দন বার্তায় শাওন মাহমুদ-এর সংগঠন 'বিজ্ঞানপ্রিয়'-এর সাফল্য কামনা করেন এবং তাঁর মঙ্গল কামনা করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন