Oct 01, 2026
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ॥
উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘ টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ রাহাত সিদ্দিকী ও নাজমুস সাজিদকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের । AI & Spatial Data-Driven Predictive Maintenance Framework for Urban Drainage শীর্ষক তাদের নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আইডিয়া দিয়ে দেশের প্রথম স্থান অর্জন করেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টেকসই নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীর চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত আনন্দ ও গৌরবের। এই অর্জন তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয়কে আরও শানিত করবে। উপাচার্য আশা প্রকাশ করেন, তরুণ শিক্ষার্থীদের নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণা দেশের পরিকল্পিত ও টেকসই নগরায়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উপাচার্য বিজয়ী শিক্ষার্থী শেখ রাহাত সিদ্দিকী ও নাজমুস সাজিদ, তাঁদের শিক্ষক এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগকে অভিনন্দন জানান এবং তাঁদের অব্যাহত সাফল্য কামনা করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত