Oct 05, 2026
প্রেস বিজ্ঞপ্তি
উপ-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে আগত একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। আজ দুপুরে উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার ইও জিইয়ন (EO Jiyoun), লিম বঙ ট্যাক (Lim Bong Taek) যুব নেতৃত্ব এবং তায়কান্দো বিষয়ে কথা বলেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. খন্দকার মো. শরিফুল হুদা, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক আজমল আমীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপ-পরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে কোরিয়ার প্রতিনিধিদল আগামী ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সেঞ্জ ক্লাইমেট এ্যাকশন প্রজেক্ট উপস্থাপন এবং ২০২৭ সালের ২৪ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তায়কান্দোর ওপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আগ্রহ ব্যক্ত করেন। উপ-উপাচার্য (শিক্ষা) তাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং তাঁদের এ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উল্লিখিত দু’টি অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহযোগিতা করার ইচ্ছে ব্যক্ত করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- উপ-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি -উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত