Aug 02, 2025
প্রেস বিজ্ঞপ্তি (শোক বার্তা)
নির্মাণ শ্রমিক মো: আরিফুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে উপাচার্যের শোক \ তদন্ত কমিটি গঠন \
দুর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিকের পরিবারকে যথোপযুক্ত আর্থিক সহযোগিতা করা হবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ আগস্ট ২০২৫
গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন গ্রন্থাগার ভবনের ছাদ থেকে পড়ে মো: আরিফুল নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্মাণ শ্রমিক আরিফুলের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। উপাচার্য আরিফুলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। জুলাই-আগস্টের প্রতিটি অনুষ্ঠানসূচিতে নির্মাণ শ্রমিকের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং বিভিন্ন মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত কমিটি গঠন
মো: আরিফুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং প্রশাসনিক নির্দেশে নির্মাণ কাজ বন্ধ থাকার পরও কী কারণে নির্মাণ শ্রমিকরা নির্মাণাধীন ভবনসমূহের সাইটে অবস্থান করছেন, তা অনুসন্ধানে জরুরি প্রশাসনিক সভা আহ্বান করে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ প্রমাণ সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। মৃত নির্মাণ শ্রমিকের পরিবারকে যথোপযুক্ত আর্থিক সাহায্য ও অন্যান্য সহযোগিতা করা হবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ