May 05, 2025
প্রেস বিজ্ঞপ্তি
সদ্গুণ সম্পর্কে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, নৈতিক সদ্গুণ চর্চায় সেরা হতে হবে
-জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ মে, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Bangladesh History and Archaeology Research Society (BHARS) উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, সদ্গুণ সম্পর্কে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, আমাদেরকে নৈতিক সদ্গুণ চর্চায় সেরা হতে হবে। তিনি বলেন, গবেষকরা নিজেরা প্রভাবিত হয়ে ইতিহাস লিখছেন, ফলে পৃষ্ঠা নষ্ট হচ্ছে। বর্তমান অভিভাবকদের বড় দায়িত্ব নতুন প্রজন্মকে সহজে সঠিক তথ্য দেওয়া। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, ইতিহাস বিকৃতির এই সময়ে বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি গবেষণা সংগঠনটি সঠিক ধারায় নেতৃত্ব দেবে।
আজ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইতিহাস একাডেমির সভাপতি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব বিভাগের (পিআরএল ছুটি ভোগরত) অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ এর তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা সম্পন্নকারী গবেষকগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন