Mar 26, 2025
প্রেস বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ মার্চ ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য বলেন, ১৯৭১ এর সাথে ২০২৪ এর কোনো দ্বন্দ্ব নেই। ২০২৪ এর পরে যে বিভ্রান্তি লক্ষ করছি, তাতে ঐক্য বিনষ্ট হবার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, অন্যায়, বৈষম্য, মাফিয়ার বিরুদ্ধে ঐক্য ধরে রাখা জরুরি। যে কোনো মূল্যে ঐক্য অক্ষুণ্ণ রাখতে হবে। ন্যায়ভিত্তিক মূল্যাবোধের ওপর প্রতিষ্ঠিত একটা স্বপ্নের বাংলাদেশ রচনা করতে সকলে একযোগে কাজ করতে হবে। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল এবং বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ভোর ৫.৫৭ মিনিটে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘গণহত্যা দিবস’ পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাত সাড়ে দশটায় এক মিনিট প্রতীকী “ব্লাক-আউট” কর্মসূচি পালন করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ