ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
Jan 01, 2025
Jan 01, 2025
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’
পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০১ জানুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. সোমা মুমতাজ-এর এই পদক লাভ বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের। উপাচার্য বলেন, নৃত্য চর্চায় ড. সোমা মুমতাজ দেশব্যাপী পরিচিত। তাঁর নৃত্যচর্চা ও শিল্পমানে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ঋদ্ধ হয়েছে। এ পদক লাভ তাঁর কাজের স্বীকৃতি। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় ড. সোমা মুমতাজ-এর সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য