Aug 23, 2026
প্রেস বিজ্ঞপ্তি
ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৩ আগস্ট ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব সায়েন্স ইন রিমোট সেনসিং এন্ড জিআইএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আজ বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ও আইএরএস এর শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত জ্ঞানচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করতে ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস প্রোগ্রামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিশেষায়িত শিক্ষা সময়ের পরিবর্তনের সাথে সংগতি রেখে এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য বা ডাটা ব্যবস্থাপনার ক্ষেত্রে এক অপরিহার্য উপাদান। আমি আশাবাদী যে, এই সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরিত হবে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে মেধাবী শিক্ষার্থীরা তাদের বৈশ্বিক মানের জ্ঞানের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, আইআইটির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বক্তব্য প্রদান করেন। প্রবেশিকা অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান ভর্তিকৃত ৩০ জন নবীন শিক্ষার্থীকে পাঠ দানের জন্য ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের কাছে অর্পণ করেন এবং তিনি শিক্ষার্থীদের পাঠদানের জন্য গ্রহণ করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন