জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
May 14, 2026
May 14, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
‘সরকারের মূল দর্শন হলো-দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না’ -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বর্তমান সরকারের মূল দর্শন হলো-দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না এবং কৃষি ও মৎস্য সম্পদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে। আজ সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পলিসি নেক্সাসের (সিপিএন) উদ্যোগে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সামনে আনন্দ দিঘিতে মাছের পোনা অবমুক্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একরের বিশাল জলাশয় আমাদের মৎস্য সম্পদের এক অনন্য সম্ভাবনা, যা ইতিপূর্বে যথাযথভাবে ব্যবহৃত হয়নি। এই প্রথম সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে আমরা প্রায় ৪১২ কেজি বড় আকারের মৎস্য পোনা উপহার হিসেবে অবমুক্ত করেছি, যাতে এই সম্পদকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজে লাগাতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের আহ্বানে নেওয়া এই উদ্যোগটি মূলত দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আমাদের নিরলস প্রচেষ্টারই একটি অংশ।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখি এবং জলাশয়ে মৎস্য অবমুক্ত করার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থা নেই, এটি একটি সমন্বিত ইকোসিস্টেম যেখানে পশুপাখি ও মাছ স্বাভাবিকভাবেই সহাবস্থান করে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই মৎস্য সম্পদের মাধ্যমে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারব এবং শিক্ষার্থীদের আমিষের চাহিদাও পূরণ সম্ভব হবে। এই উদ্যোগে মাননীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা জানাই এবং আশা করি তাঁদের সঠিক দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে এই প্রয়াস একটি সফল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিপিএনের সংগঠক মেহেদী মামুন, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত
Recent Press Releases
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য
- Insights from Recent Measles Outbreak in Bangladesh: Strengthening Scientific Response & National Preparedness শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত