পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
Feb 15, 2026
Feb 15, 2026
প্রেস বিজ্ঞপ্তি
পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত এবং নবাগত কর্মকর্তাদের শুভেচ্ছা ও সদ্য পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য সম্মান জানান। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। উপাচার্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও নবাগত কর্মকর্তাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অনুসরণ করতে বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অফিসার সমিতির সভাপতি মো. আজমল আমীন এবং সঞ্চালনা করেন অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া ও শারিরীক শিক্ষা অফিসের উপ-পরিচালক মনোয়ারা খানম।
অনুষ্ঠানে পিআরএল এ যাওয়া ১৮ জন কর্মকর্তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং ২৫ জন নতুন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ