Dec 23, 2025
প্রেস বিজ্ঞপ্তি
'সি-১' ও 'ডি' ইউনিট-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত / 'সি', 'বি' ও 'ই' ইউনিটের ফলাফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির 'সি-১' ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং 'ডি' ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ফার্মেসী ভবন, মাইক্রোবায়োলজি ভবন ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কলা ও মানবিকী অনুষদের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ছাত্রদের ৩২টি ও ছাত্রীদের ৩২টি আসনের বিপরীতে ১ হাজার ৫৬৯ জন ছাত্র ও ২ হাজার
১৫৬ জন ছাত্রী আবেদন করেছেন। জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের ১৫৫টি ও ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে ২৯ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৩ জন ছাত্রী আবেদন করেছেন।
আগামীকাল ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে 'ডি' ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
'সি' ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, 'বি' ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ, 'ই' ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ