Oct 15, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর ঢাকাস্থ কার্যালয়ের পরিচালক মোহাম্মেদ আলী আরমাআন আজ সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা তিনটায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে মোহাম্মেদ আলী আরমাআন গবেষণা, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব বিষয়ে প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান। উপাচার্য এ আগ্রহের জন্য ভ্রাতৃপ্রতিম তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে পরবর্তী কার্যসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, টিকা’র ঢাকা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল কাদির বায়আন, জাকসু সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত