Sep 04, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৪ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বাংলা বিভাগ ১-০ গোলে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলা বিভাগের মো. মাহামুদুল হাসান কিরণ এবং সেরা গোলরক্ষক হয়েছেন অর্থনীতি বিভাগের ফারহান ইমতিয়াজ নাফি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত ছিলেন। ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য