Aug 25, 2026
প্রেস বিজ্ঞপ্তি
ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ।। আইইআর, বিশ্ববিদ্যালের মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং গবেষণা বরাদ্দ বৃদ্ধি বিষয়ে গুরুত্ব আরোপ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আইইআর প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বাস্তবায়ন, গবেষণা বরাদ্দ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণার নানাবিধ বিষয় ইউজিসি চেয়ারম্যান সহ সদস্যবৃন্দের নিকট তুলে ধরেন এবং এক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা প্রত্যাশা করেন। ইউজিসি চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান এবং আইইআর এর প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এ বিষয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও গবেষণা বরাদ্দ বৃদ্ধির বিষয়েও আশ্বস্ত করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন